প্রধান সূচি

ভাণ্ডারিয়ায় অগ্নিকান্ডে ৩টি দোকান ভষ্মীভূত

পিরোজপুরের ভাণ্ডারিয়ায় আজ বৃহস্পতিবার রাতে এক ভয়াবহ অগ্নিকান্ডে ৩টি দোকান ভষ্মীভূত এবং একটি আংশিক ক্ষতিগ্রস্থ হয়েছে। আগুনে মো. শাহীন হাওলাদারের লেপ- তোষকের দোকান, মো. শাহ আলম ও মো. সজলের গার্মেন্টেসের দোকান সম্পূর্ন পুড়ে গেছে। এছাড়া মো. সাজ্জাদ হোসেনের গার্মেন্টেসের দোকানের আংশিক ক্ষতি হয়েছে।
স্থানীয় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এবং থানা পুলিশ সূত্রে জানা গেছে, রাত আনুমানিক দশটার দিকে ভাণ্ডারিয়া বাজারের প্রাণ কেন্দ্রের আব্দুল রব মাওলানা সড়কের শাহীনের লেপ তোষকের দোকান থেকে আগুনের সূত্রপাত ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এর দুটি ইউনিট প্রায় দেড়ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রনে আনে। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এর স্টেশন অফিসার মো. পারভেজ আহম্মেদ জানান, বৈদ্যতিক শটসার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তিনি আরো জানান, এখন পর্যন্ত ক্ষয়ক্ষতির পরিমান নির্ধারণ করা যায়নি। তবে স্থানীয়দের ভাষ্যমতে এ অগ্নিকান্ডে প্রায় ২০ থেকে ৩০ লাখ টাকার ক্ষতি হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial