প্রধান সূচি

ইন্দুরকানীতে প্রধানমন্ত্রীর বিশেষ প্রনোদনা ঋণের চেক বিতরণ

পিরোজপুরের ইন্দুরকানীতে করোনায় ক্ষতিগ্রস্থদের মাঝে প্রধানমন্ত্রীর বিশেষ প্রনোদনা ঋণের চেক বিতরণ করা হয়েছ।
রবিবার উপজেলা হলরুমে ‘এসেছে পল্লীর শুভ দিন, বিআরডিভি দিচ্ছে এসএমই ঋণ’ এই শ্লোগানকে সামনে রেখে ইন্দুরকানী উপজেলা বিআরডিভির আয়োজনে ১১ জন উদ্দ্যোক্তার মাঝে ১৯ লক্ষ টাকার চেক বিতরণ করা হয়।
উপজেলা পল্লী উন্নয়ন অফিসার শেখ মনজুর এলাহীর সঞ্চালনায় চেক বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার লুৎফুন্নেছা খামন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট এম. মতিউর রহমান।
বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক মো. মাহমুদুল হক দুলাল, উপজেলা জাতীয় পার্টি (জেপি) সদস্য সচিব মো. শাহিন হাওলাদার, ইউসিসি’র সভাপতি মো. ফরিদ হোসেন, পল্লী উদ্দ্যোক্তা মো. বদিউজ্জামান বাদল হাওলাদার।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial