কাউখালীতে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযান
পিরোজপুরের কাউখালীতে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর জেলা কার্যালয়ের উদ্যোগে অভিযান চালিয়ে ৫ ব্যবসা প্রতিষ্ঠানকে ৮ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
রবিবার দুপুরে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর পিরোজপুরের সহকারী পরিচালক মো. শাহ শোয়াইব মিয়ার নেতৃত্বে এ অভিযান পরিচালনা করেন। এসময় উপস্থিত ছিলেন কাউখালীর স্যানেটারী ইন্সপেক্টর ইলিয়াস হোসেনসহ কাউখালী খানার পুলিশের একটি টিম।
অভিযান চলাকালে কাউখালী বন্দরে ভোক্তা অধিকার সংরক্ষন আইনের সচেতনামূলক লিফলেট বিতরণ করা হয়।
ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের পিরোজপুরের সহকারী পরিচালক মো. শাহ শোয়াইব মিয়া জানান, মূল্য তালিকা প্রদর্শন না করায় কাউখালীর চিরাপাড়া ব্রীজ সংলগ্ন রফিক স্টোরকে দুই হাজার টাকা, ইয়াসিন স্টোরকে এক হাজার টাকা, শিয়ালকাঠী চৌরাস্তা এলাকায় ইসরাত এন্টারপ্রাইজকে চার হাজার টাকা, জব্বার স্টোরকে পাচঁশত টাকা এবং বিসমিল্লাহ স্টোরকে পাচঁশত টাকা জরিমানা করা হয়।
