কাউখালীতে স্বাস্থ্যবিধি না মানায় জরিমানা
মহামারী করোনাভাইরাসের সংক্রমণ ও বিস্তার রোধে লক্ষ্যে দেশব্যাপী আরোপিত কঠোর নিষেধাজ্ঞা বাস্তবায়নে মাঠে রয়েছে প্রশাসন। পিরোজপুরের কাউখালীতে সরকারি নিষেধাজ্ঞা না মানায় ১১টি মামলায় ৩ হাজার ২শ’ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
মঙ্গলবার বিকেলে উপজেলার উপজেলার চিরাপাড়া গাজীরহুলা বাজার, নতুন বাজার, ব্রিজ এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এসব জরিমানা আদায় করেন সহকারি কমিশনার(ভূমি)ও ভ্রাম্যমাণ আদালতের বিচারক জান্নাত আরা তিথি।
ভ্রাম্যমাণ আদালতের বিচারক জান্নাত আরা তিথি বিষয়টির সত্যতা নিশ্চিত করে বলেন, করোনাভাইরাসের সংক্রমণ রোধে স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। স্বাস্থ্যবিধি লঙ্ঘন ও নিষেধাজ্ঞা অমান্য করলে সবাইকে জরিমানা দিতে হবে। স্বাস্থ্যবিধি লঙ্ঘনকারীদের কোনো ছাড় দেয়া হবে না।
Please follow and like us:
« ৬ষ্ঠ দিনে শহরে কঠোর লকডাউন ॥ বাজার ও গ্রামে ঢিলেঢালা (পূর্ববর্তি সংবাদ)
(পরবর্তি সংবাদ) নাজিরপুরের শ্রীরামকাঠী ইউপি চেয়ারম্যান আত্মগোপনে ॥ ইউনিয়নবাসী ভোগান্তিতে »
