Tuesday, July 6th, 2021
নাজিরপুরের শ্রীরামকাঠী ইউপি চেয়ারম্যান আত্মগোপনে ॥ ইউনিয়নবাসী ভোগান্তিতে
পিরোজপুরের নাজিরপুর উপজেলার শ্রীরামকাঠী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান উত্তম কুমার মৈত্র দুই মাস ধরে আত্মগোপনে আছেন। এদিকে, চেয়ারম্যানকে না পাওয়ায় ইউনিয়নবাসী চরম ভোগান্তিতে পড়েছেন। ইউনিয়ন পরিষদের কাজে চরম ব্যাঘাত ঘটছে। জানা গেছে, ইউপি চেয়ারম্যান উত্তম কুমার মৈত্র দুই মাস ধরে আত্মগোপনে রয়েছেন। এমনকি তিনি ইউনিয়নের ভীমকাঠীর তার নিজস্ব বাসভবনেও থাকছেন না। ফলে ইউনিয়নের জন্ম নিবন্ধন, ওয়ারিশ সনদ, ট্রেড লাইসেন্স, ভিজিডি কার্ডসহ বিভিন্ন ধরণের সেবা গ্রহীতাদের ভোগান্তি পোহাতে হচ্ছে। ইউনিয়নের বাসিন্দা উপজেলা যুবলীগের সহ-সভাপতি মো. ফারুক হাওলাদার জানান, তার নবম শ্রেণিতে পড়ুয়া কন্যা মাইসা আদ্রিতার জন্য জন্ম নিবন্ধন কার্ড আনতে কয়েক দিনবিস্তারিত পড়ুন
কাউখালীতে স্বাস্থ্যবিধি না মানায় জরিমানা
মহামারী করোনাভাইরাসের সংক্রমণ ও বিস্তার রোধে লক্ষ্যে দেশব্যাপী আরোপিত কঠোর নিষেধাজ্ঞা বাস্তবায়নে মাঠে রয়েছে প্রশাসন। পিরোজপুরের কাউখালীতে সরকারি নিষেধাজ্ঞা না মানায় ১১টি মামলায় ৩ হাজার ২শ’ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার বিকেলে উপজেলার উপজেলার চিরাপাড়া গাজীরহুলা বাজার, নতুন বাজার, ব্রিজ এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এসব জরিমানা আদায় করেন সহকারি কমিশনার(ভূমি)ও ভ্রাম্যমাণ আদালতের বিচারক জান্নাত আরা তিথি। ভ্রাম্যমাণ আদালতের বিচারক জান্নাত আরা তিথি বিষয়টির সত্যতা নিশ্চিত করে বলেন, করোনাভাইরাসের সংক্রমণ রোধে স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। স্বাস্থ্যবিধি লঙ্ঘন ও নিষেধাজ্ঞা অমান্য করলে সবাইকে জরিমানা দিতে হবে। স্বাস্থ্যবিধি লঙ্ঘনকারীদের কোনো ছাড়বিস্তারিত পড়ুন
পিরোজপুরে আরও ৩ জনের মৃত্যু : আক্রান্ত ৮৪
৬ষ্ঠ দিনে শহরে কঠোর লকডাউন ॥ বাজার ও গ্রামে ঢিলেঢালা
৬ষ্ঠ দিনের লকডাউনে পিরোজপুর শহরে কঠোর লকডাউন হলেও পৌর বাজার ও গ্রাম্য বাজারগুলোতে মানা হচ্ছে না লকডাউন ও স্বাস্থ্যবিধি। এদিকে, গত ২৪ ঘন্টায় পিরোজপুরে ৩ জনের মৃত্যু হয়েছে। এ সময়ে ১৫৯টি নমুনা পরিক্ষা করে ৮৪ জনের করোনা পজেটিভ পাওয়া গেছে। জেলায় সংক্রমণের হার শতকরা ৫২ শতাংশ। মঙ্গলবার পিরোজপুর জেলা হাসপাতাল ও বিভিন্ন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৭০ জন করোনা রোগী ভর্তি রয়েছে। এদের মধ্যে জেলা হাসপাতালে ৪৪ জন, ভান্ডারিয়ায় ১২ জন, নাজিরপুরে ৬ জন, নেছারাবাদে ৪ জন এবং কাউখালীতে ৩ জন করোনা আক্রান্ত রোগী ভর্তি রয়েছে। পিরোজপুর সিভিল সার্জন ডা. মো.বিস্তারিত পড়ুন
কাউখালীর জেপি’র সভাপতি মাহবুবুর রহমান খানের ইন্তেকাল : আনোয়ার হোসেন মঞ্জুর শোক
পিরোজপুরের কাউখালী উপজেলা জাতীয় পার্টির (জেপি) সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাহবুবুর রহমান খান মারা গেছেন (ইন্না লিল্লাহি …. রাজিউন)। সোমবার রাত ২টায় কলেজপাড়াস্থ নিজ বাসভবনে মারা যান তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭০ বছর। তিনি স্ত্রী, এক ছেলে ও দুই মেয়েসহ তিনি অসংখ্য আত্মীয়-স্বজন রেখে গেছেন। তিনি দীর্ঘদিন ধরে নানান জটিল রোগে ভুগছিলেন। মঙ্গলবার সকাল ১১টায় কাউখালী উপজেলা ঈদগাহ মাঠে এবং যোহরবাদ শাহাপুরা গ্রামে জানাজা শেষে রাস্ট্রীয় মর্যাদায় পারিবারিক গোরস্থানে দাফন করা হয়। জানাজা নামাজের আগে ঈদগাহ মাঠে কাউখালী উপজেলা কর্মকর্তা মোছা. খালেদা খাতুন রেখার উপস্থিতিতে পুলিশের চৌকস দল বীর মুক্তিযোদ্ধাবিস্তারিত পড়ুন
বোয়ালিয়া বীজ উৎপাদন খামারে সবুজ সার উৎপাদনে ধৈঞ্চার আবাদ
মাটির স্বাস্থ্য সুরক্ষা ও জৈব সবুজ সার উৎপাদনে পাইকগাছার বোয়ালিয়া বীজ উৎপাদন খামারে ৫২ একর জমিতে ধৈঞ্চার আবাদ হয়েছে। মাটির স্বাস্থ্য সুরক্ষা ও জৈব সার উৎপাদনে প্রতিবছর খামারে ধৈঞ্চার আবাদ করা হয়। মাটির প্রাকৃতিক উর্বারতা বাড়াতে জৈব সারের বিকল্প নেই। সবুজ সার হিসাবে খ্যাত ধৈঞ্চা গাছ মাটির সঙ্গে মিশে উর্বাতরা শক্তি বৃদ্ধি করে। একই মাটিতে বারবার আবাদ করার ফলে মাটির শক্তি হ্রাস পায়। ধৈঞ্চার সবুজ চারা গাছ মাটির সঙ্গে চাষ করে মিশিয়ে দিলে মাটি তার পূর্নশক্তি ফিরে পায়। এ বছর পাইকগাছার বোয়ালিয়া বীজ উৎপাদন খামারে ৫২ একর জমিতে ধৈঞ্চার আবাদবিস্তারিত পড়ুন
