প্রধান সূচি

কাউখালীর আমরাজুড়িতে নৌকা মার্কার নির্বাচনী পথসভা

কাউখালী উপজেলার আমরাজুড়ি ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী জাহাঙ্গীর হোসেন এর নৌকা মার্কার প্রতীকে নির্বাচনী পথসভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার বিকেলে আমরাজুড়ি ইউনিয়নের গন্ধর্ব জানকীনাথ মাধ্যমিক বিদ্যালয় মাঠে নৌকা মার্কার সমর্থনে পথসভায় প্রধান অতিথি ছিলেন পিরোজপুর জেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক সংসদ সদস্য এ.কে.এম আউয়াল।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পিরোজপুর জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মহিউদ্দিন মহারাজ, স্বরূপকাঠী পৌরসভার মেয়র গোলাম কবীর।

পথসভায় বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট এ.কে.এম আব্দুস শহীদ. সাধারণ সম্পাদক মনিরুজ্জামান পল্টন, সহ-সভাপতি দেলোয়ার হোসেন তালুকদার, সহ-সভাপতি সুনীল কুন্ডু, যুগ্ন সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের শাহাজাদী রেবেকা শাহীন চৈতী এবং আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী জাহাঙ্গীর হোসেন ।

সভায় প্রধান অতিথি বর্তমান এ.কে.এম আউয়াল সরকারের বিভিন্ন উন্নয়ন মূলক কর্মকান্ড তুলে ধরে জাহাঙ্গীর হোসেনকে নৌকা প্রতীকে ভোট দিয়ে আগামী ২১জুন নির্বাচনে জয়যুক্ত করার আহ্বান জানান।

পিরোজপুর জেলা পরিষদের চেয়ারম্যান মহিউদ্দিন মহারাজ বলেন, নৌকা উন্নয়নের মার্কা, নৌকা শান্তির মার্কা। নিজেদের উন্নয়নে আগামী নির্বাচনে নৌকার প্রার্থীকে বিজয়ী করুন। আপনারা নৌকায় ভোট দিন, আমরা উন্নয়ন দিব।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial