প্রধান সূচি

ভান্ডারিয়ায় বঙ্গবন্ধু ও বঙ্গমাতা জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট শুরু

পিরোজপুরের ভান্ডারিয়ায় শুক্রবার বিকেলে উপজেলা প্রশাসনের উদ্যোগে স্থানীয় বিহারী লাল পাইলট মাধ্যমিক বিদ্যালয় মাঠে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২১ বালক (অনূর্ধ্ব-১৭) এবং বঙ্গমাতা ফজিলাতুন্নেছা মুজিব জাতীয় গোল্ডকাপ বালিকা (অনূর্ধ্ব-১৭) ফুটবল টুর্নামেন্ট-২০২১ শুরু হয়েছে। শুরুর দিনে এ খেলায় অংশ গ্রহণ করেন (বালক) গৌরীপুর ইউনিয়ন ও তেলিখালী ইউনিয়ন দল।
খেলায় ১-০ গোলে গৌরীপুর ইউনিয়ন দলকে হারিয়ে তেলিখালী ইউনিয়ন জয়লাভ করে। খেলায় রেফারীর দায়িত্বে ছিলেন শহিদুল ইসলাম মল্লিক, সহকারি রেফারী মিঠু মন্ডল ও রাবিক সিকদার। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনা (ভূমি) মো. তৌহিদুল ইসলাম।
উপস্থিত ছিলেন, জাতীয় পার্টি (জেপি)’র উপজেলা যুগ্ন আহবায়ক ও পৌর কাউন্সিলর মো. গোলাম সরওয়ার জোমাদ্দার, উপজেলা অওয়ামী লীগের সভাপতি ফাইজুর রশিদ খসরু জোমাদ্দার, ক্রীড়া সংস্থার সাবেক সাধারণ সম্পাদক জামল উদ্দিন মিয়া স্বপন, টুর্নামেন্ট কমিটির আহবায়ক শফিকুল ইসলাম আজাদ প্রমূখ। খেলায় মোট ৭টি দল অংশ নেবে।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial