প্রধান সূচি

কাউখালীতে বিদ্যুৎস্পৃষ্টে ইলেকট্রিশিয়ানের মৃত্যু

পিরোজপুরের কাউখালীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মো. হেলাল শরীফ নামের এক যুবকের মৃত্যু হয়েছে। উপজেলার চিরাপড়া পার-সাতুরিয়া ইউনিয়নের দক্ষিন নিলতী গ্রামে সোমবার দুপুরে এ দূর্ঘটনা ঘটে।
৩৫ বছর বয়সী হেলাল শরীফ দক্ষিন নিলতী গ্রামের মৃত হাতেম শরীফের ছেলে। তিনি পেশায় ভিলেজ ইলেকট্রিশিয়ান ছিলেন।
স্থানীয়রা জানান, হেলাল শরীফ দুপুর সাড়ে তিনটার দিকে দক্ষিন নিলতী গ্রামের মুনসুর গাজীর বাড়ির কাছে বিদ্যুৎ লাইনের খুঁটিতে কাজ করছিলেন। ওই সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে খুঁটি থেকে নিচে পড়ে যান। প্রায় দেড় ঘন্টা পর স্থানীয়রা তাকে বিদ্যুতের খুটিঁর নিচে পড়ে থাকা অবস্থায় দেখতে পেয়ে উদ্ধার করে কাউখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
কাউখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. নজরুল ইসলামের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, ময়নাতদন্তের জন্য লাশ মর্গে পাঠানো হয়েছে।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial