নৌবাহিনী অভিযানে অবৈধ জাল জব্দ
বাংলাদেশ নৌ বাহিনীর জাহাজ “কর্ণফুলী” এর নেতেৃত্বে পরিচালিত জাটকা নিধন প্রতিরোধ কর্মসূচি-২০২১ অভিযানে গত ২১ এপ্রিল থেকে ২৫ এপ্রিল পর্যন্ত ৫ দিনে পিরোজপুর ও বাগেরহাটের বিভিন্ন নদ-নদী থেকে ২০ লাখ ৬০ হাজার মিটার অবৈধ জাল আটক করা হয়েছে। আটককৃত এসব জালের মূল্যে প্রায় ৫ কোটি ৯০ লাখ টাকা।
বাংলাদেশ নৌবাহিনীর এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ১ এপ্রিল থেকে শুরু হওয়া এ সমন্বিত অভিযানে দেশের বিভিন্ন নদী অববাহিকায় বাংলাদেশ নৌবাহিনী অপারেশন পরিচালনা করছে। আগামী ৩০ জুন পযর্ন্ত এ অভিযান অব্যাহত থাকবে।
আটককৃত অবৈধ জাল স্থানীয় প্রশাসন, আইন প্রয়োগকারী সংস্থা এবং মৎস্য কর্মকর্তার উপস্থিতিতে ধ্বংস করা হয়েছে। এ অভিযানের ফলে দেশের নদ-নদীগুলোতে জাতীয় সম্পদ ইলিশের সমাগম আগের চেয়ে বৃদ্ধি পাবে বলে আশা করা হচ্ছে।
এদিকে, কাউখালী ও আশপাশের এলাকায় গত শুক্র ও শনিবার কর্মহীন দরিদ্র জনগোষ্ঠির মধ্যে করোনা মহামারীতে বিপর্যস্ত কর্মহীন মানুষের মাঝে ত্রাণ বিতরন করেছে বানৌজা কর্ণফুলী।
