প্রধান সূচি

করোনা প্রতিরোধে কাউখালীতে পুলিশের র‌্যালী ও মাস্ক বিতরণ

করোনাভাইরাস মোকাবিলায় পিরোজপুরের কাউখালী থানা পুলিশের উদ্যোগে শহরে সচেতনতামূলক প্রচারণা র‌্যালী, আলোচনা সভা ও জনসাধারণের মধ্যে মাস্ক বিতরণ করা হয়েছে।

রবিবার সকাল ১০টার দিকে ‘মাস্ক পরার অভ্যাস, করোনামুক্ত বাংলাদেশ’ এই প্রতিপাদ্যে কাউখালী থানা চত্বর থেকে র‌্যালীটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

কাউখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নজরুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান তালুকদার পল্টন, উপজেলা জাতীয় পার্টির (জেপি) সাধারণ সম্পাদক শাহ আলম নসু, উপজেলা আওয়ামী লীগের যুগ্ন সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান আমিনুর রশিদ মিল্টন, কাঊখালী থানার ওসি (তদন্ত) রেজাউল কবির রাজিব প্রমূখ।

র‌্যালী শেষে জনসাধারণের মধ্যে মাস্ক বিতরণ করা হয়। পাশাপাশি শহরের বিভিন্ন সড়কে মাইকে সচেতনামূলক প্রচারণা চালানো হয়।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial