স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় নেতাকে নাজিরপুরে সংবর্ধনা
স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় নেতা মো. নূরুল ইসলাম সজীবকে পিরোজপুরের নাজিরপুরে সংবর্ধনা দেয়া হয়েছে। বৃহস্পতিবার বিকেলে উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে উপজেলা স্বেচ্ছাসেবক লীগের উদ্যোগে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ও জেলা পরিষদের সদস্য তুহিন হালদার তিমিরের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো. আল-আমীন খানের পরিচালনায় অনুষ্ঠিত ওই সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় নেতা মো. নুরুল ইসলাম সজীব।
বক্তব্য রাখেন, বিশিষ্ট সমাজ সেবক ও মুক্তিযোদ্ধা এসএম নজরুল ইসলাম, উপজেলা ভাইস চেয়ারম্যান মো. মোস্তাফিজুর রহমান রঞ্জু, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি প্রাণ কৃষ্ণ বিশ্বাস প্রমুখ। এসময় উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।
এদিন স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় কার্য নির্বাহী কমিটির সদস্য মো. নুরুল ইসলাম সজীবের নেতৃত্বে সংগঠনের উপজেলা নেতৃবৃন্দ টুঙ্গিপাড়াস্থ বঙ্গবন্ধুর মাজারে ও পরে নাজিরপুরে অবস্থিত বঙ্গবন্ধুর স্মৃতিস্তম্ভে পুস্পমাল্য অর্পন করেন।
