প্রধান সূচি

উপজেলা প্রশাসনের ব্যতিক্রমী আয়োজন

কাউখালীতে আশ্রয়ন প্রকল্পের শিশুদের সাথে ভালবাসা দিবস উদযাপন

‘ফাগুনের এই ক্ষণে ভালোবাস ছড়িয়ে দেই তোমাদের মাঝে’ শ্লোগানকে সামনে রেখে পিরোজপুরের কাউখালীর আশ্রয়ন প্রকল্পে বসবাসরত মানুষের সাথে ‘ফাগুনের রঙে ভালোবাসায়’ ব্যতিক্রমী ক্রীড়া অনুষ্ঠান এবং প্রীতি ভোজ আয়োজন করেছে কাউখালী উপজেলা প্রশাসন।

রবিবার কাউখালীর সন্ধ্যা নদীর তীরে আমরাজুড়ি আশ্রয়ন প্রকল্পে বসবাসরত শতাধিক শিশুদের নিয়ে দিনব্যাপী বসন্ত উৎসব ও ভালোবাসা দিবসে বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।  প্রতিযোগিতার মধ্যে ছিল শিশুদের দৌড়, বিস্কুট দৌড়, যেমন খুশি তেমন সাজো, ফুটবল খেলা, মোরগ যুদ্ধ, খেলার সামগ্রী বিতরণ এবং সাংস্কৃতিক অনুষ্ঠান। ক্রীড়া প্রতিযোগিতা শেষে  শিশু এবং তাদের অভিবাভবকদের নিয়ে প্রীতি ভোজের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাউখালী উপজেলা নিবার্হী অফিসার মোছা. খালেদা খাতুন রেখা। এসময় উপস্থিত ছিলেন, উপজেলা ভাইস চেয়ারম্যান মৃদুল আহাম্মেদ সুমন, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম, ইউপি চেয়ারম্যান আমিনুর রশিদ মিল্টন, ইউপি চেয়ারম্যান শামসুদ্দোহা চান, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার বিনয় কুমার চাকি, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জি.এম সাইফুল ইসলাম. উপজেলা নির্বাচন অফিসার মিজানুর রহমান, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা খান জুলহাস কবীর, সমাজ সেবক আব্দুল লতিফ খসরু।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial