কাউখালীতে ৫০ পরিবারের মাঝে ঘর ও জমির দলিল হস্তান্তর
মুজিববর্ষ উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার হিসেবে পিরোজপুরের কাউখালীতে ৫০ গৃহহীন ও ভূমিহীন পরিবারের মাঝে ঘরসহ জমি হস্তান্তর করা হয়েছে।
শনিবার গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে ভূমিহীন ও গৃহহীনদের মাঝে ঘরসহ জমি হস্তান্তর কার্যক্রমের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী।
প্রধামন্ত্রীর উদ্বোধনের পর উপজেলার ৫০টি গৃহহীন ও ভূমিহীন পরিবারে হাতে নতুন ঘরের চাবি ও বন্দোবস্তকৃত জমির কাগজপত্র তুলে দেন উপজেলা চেয়ারম্যান আবু সাঈদ মিঞা মনু ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছা. খালেদা খাতুন রেখা।
এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা সহকারি কমিশনার (ভূমি) জান্নাত আরা তিথি, উপজেলা ভাইস চেয়ারম্যান মৃদুল আহম্মেদ সুমন, আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট আব্দুস শহীদ, সাধারণ সম্পাদক মনিরুজ্জামান পল্টন, সহ-সভাপতি সুনীল কুন্ডু, কাউখালী সদর ইউপি চেয়ারম্যান আমিনুর রশীদ মিলটন, আমরাজুড়ি ইউপি চেয়ারম্যান সামসুদ্দোহা চাঁদ, ইউপি চেয়ারম্যান এলিজা সাঈদ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জি. এম. সাইফুল ইসলামসহ উপকারভোগী পরিবার, সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ ও সংবাদকর্মীরা।
