প্রধান সূচি

বন্ধুর বাড়িতে নিয়ে স্কুল ছাত্রীকে ধর্ষণ ॥ ধর্ষক গ্রেফতার

বন্ধুর বাড়িতে নিয়ে আটকে রেখে এক স্কুল ছাত্রীকে ধর্ষণের অভিযোগে মামলা দায়ের হয়েছে। এ ঘটনায় পুলিশ ধর্ষককে গ্রেফতার করেছে। ঘটনাটি ঘটেছে পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলায়। ধর্ষণের শিকার মেয়েটি ভান্ডারিয়া মজিদা বেগম বালিকা মাধ্যমিক বিদ্যালয় লেখা পড়া করে। এ ঘটনায় মেয়েটির মা বাদী হয়ে ভান্ডারিয়া থানায় একটি মামলা দায়ের করেছেন। পুলিশ এ মামলার প্রধান আসামী আরমান সরদার (২৬)কে গ্রেপ্তার করেছে। সে মধ্য ভান্ডারিয়া মহল্লার বাবুল সরদারের ছেলে।
মামলার এজাহার সূত্রে জানা গেছে, ভান্ডারিয়া মহল্লার বাবুল সরদারের ছেলে আরমান সরদার বিয়ের প্রলোভন দেখিয়ে প্রেমের ফাঁদে ফেলে ওই স্কুল ছাত্রীকে গত ১ জানুয়ারী রাতে তার বন্ধু লক্ষিপুরা মহল্লার সজীব বেপারীর বাড়ীতে নিয়ে গিয়ে তিন দিন আটকে রেখে জোরপূর্বক একাধিকবার ধর্ষণ করে। এ ঘটনায় বৃহস্পতিবার (২১/০১/২০২১) রাতে মেয়েটির মা বাদী হয়ে আরমান সরদার ও তার সহযোগী সজিব বেপারীকে আসামী করে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করলে পুলিশ রাতেই আরমান সরদারকে গ্রেফতার করে।
ভান্ডারিয়া থানার ওসি এস.এম. মাকসুদুর রহমান জানান, স্কুল ছাত্রী ধর্ষনের ঘটনায় ভান্ডারিয়া থানায় মামলা হয়েছে। মামলার প্রধান আসামীকে গ্রেফতার করে আজ শুক্রবার সকালে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। এছাড়া মেয়েটিকে ডাক্তারী পরীক্ষার জন্য পিরোজপুর জেলা হাসপাতালে পাঠানো হয়েছে।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial