কাউখালীতে করোনা ভাইরাস প্রতিরোধে সাবান বিতরণ
বৈশ্বিক মহামারী নোভেল করোনা ভাইরাস কোভিড-১৯ প্রতিরোধে পিরোজপুরের কাউখালীর কেউন্দিয়া গ্রামে দেড়শত দরিদ্র ও হতদরিদ্র পরিবারের মাঝে স্বাস্থ্য সুরক্ষায় দুটি করে সাবান বিতরণ করা হয়েছে।
জিওবি ইউনিসেফ আসওয়া প্রকল্প-২ অর্থায়নে এনজিও ফোরাম ফর পাবলিক হেলথ কাউখালীর বাস্তবায়নে সোমবার কাউখালী সদর ইউনিয়নের কেউন্দিয়া শহীদ স্মৃতি মাধ্যমিক বালিকা বিদ্যালয় চত্ত্বরে এ বিতরণ কার্যক্রম অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
ইউপি সদস্য আনিসুর রহমানের সভাপতিত্বে উপস্থিত ছিলেন, কাউখালী সদর ইউনিয়ন পরিষদের সচিব আশুতোষ মিস্ত্রী, ইউপি সদস্য আক্তারুন নেহার রেবা, ইউনিয়ন সমন্বয়কারী এনজিও ফোরাম ফর পাবলিক হেলথ প্রমোটর মাকসুদা লিপি প্রমূখ।
Please follow and like us:
« অপ্রয়োজনীয়ভাবে সরকারি অর্থ ব্যয় থেকে বিরত থাকতে হবে : মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী (পূর্ববর্তি সংবাদ)
(পরবর্তি সংবাদ) ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে ধর্ষণ চেষ্টার মামলা »
