Monday, January 11th, 2021
আইনের খসড়া মন্ত্রিসভায় অনুমোদন
পিরোজপুরে স্থাপিত হচ্ছে বঙ্গবন্ধু শেখ মুজিব বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়
পিরোজপুরে স্থাপিত হতে যাচ্ছে দেশের নতুন আরও একটি বিশ্ববিদ্যালয়। নাম দেওয়া হয়েছে ‘বঙ্গবন্ধু শেখ মুজিব বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়’। এটি হবে দেশের ৪৭তম সরকারী পাবলিক বিশ্ববিদ্যালয়। আজ সোমবার মন্ত্রীসভার বৈঠকে ‘বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, পিরোজপুর আইন-২০২০’ এর খসড়ার নীতিগত অনুমোদন দেওয়া হয়েছে। গণভবন থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্সের মাধ্যমে এ বৈঠকের সভাপতিত্ব করেন। বৈঠক শেষে মন্ত্রি পরিষদ বিভাগের সচিব ড. খন্দকার আনোয়ারুল ইসলাম সাংবাদিকদের এ তথ্য জানান। তিনি জানান, ‘বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, পিরোজপুর আইন-২০২০’ এর খসড়ার নীতিগত অনুমোদন দেওয়া হয়েছে।বিস্তারিত পড়ুন
ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে ধর্ষণ চেষ্টার মামলা
বাগেরহাটের চিতলমারী উপজেলার বড়বাড়িয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মাসুদ সরদারের বিরুদ্ধে স্কুল শিক্ষার্থীকে ধর্ষণ চেষ্টার অভিযোগে মামলা দায়ের হয়েছে। সোমবার বিকেলে বাগেরহাট নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুন্যাল-১ এর আদালতে নির্যাতিত স্কুল শিক্ষার্থীর বাবা বাদী হয়ে এই মামলা দায়ের করেছেন। শিক্ষার্থীর বাবার আবেদন আমলে নিয়ে বাগেরহাট পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)কে ১৫ কার্যদিবসের মধ্যে অভিযোগের বিষয়ে তদন্ত করে প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন আদালতের বিচারক এসএম সাইফুল ইসলাম। মামলায় মাসুদের সহযোগী হিসেবে চিতলমারী উপজেলার বড়গুনী এলাকার আইউব সরদারের ছেলে ছবির সরদারকে আসামী করা হয়েছে। মামলার বাদী তার আরজিতে উল্লেখ করেন, গত ৯বিস্তারিত পড়ুন
কাউখালীতে করোনা ভাইরাস প্রতিরোধে সাবান বিতরণ
বৈশ্বিক মহামারী নোভেল করোনা ভাইরাস কোভিড-১৯ প্রতিরোধে পিরোজপুরের কাউখালীর কেউন্দিয়া গ্রামে দেড়শত দরিদ্র ও হতদরিদ্র পরিবারের মাঝে স্বাস্থ্য সুরক্ষায় দুটি করে সাবান বিতরণ করা হয়েছে। জিওবি ইউনিসেফ আসওয়া প্রকল্প-২ অর্থায়নে এনজিও ফোরাম ফর পাবলিক হেলথ কাউখালীর বাস্তবায়নে সোমবার কাউখালী সদর ইউনিয়নের কেউন্দিয়া শহীদ স্মৃতি মাধ্যমিক বালিকা বিদ্যালয় চত্ত্বরে এ বিতরণ কার্যক্রম অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। ইউপি সদস্য আনিসুর রহমানের সভাপতিত্বে উপস্থিত ছিলেন, কাউখালী সদর ইউনিয়ন পরিষদের সচিব আশুতোষ মিস্ত্রী, ইউপি সদস্য আক্তারুন নেহার রেবা, ইউনিয়ন সমন্বয়কারী এনজিও ফোরাম ফর পাবলিক হেলথ প্রমোটর মাকসুদা লিপি প্রমূখ।
