প্রধান সূচি

কাউখালীতে মহান বিজয় দিবস পালিত

পিরোজপুরের কাউখালীতে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে মহান বিজয় দিবস পালিত হয়েছে। উপজেলা প্রশাসনের উদ্যোগে বুধবার প্রত্যুষে ৩১বার তোপধ্বনির মাধ্যমে বিজয় দিবসের শুভ সূচনা করা হয়।
সকাল সাড়ে ৬টায় কেন্দ্রীয় শহীদ মিনারে উপজেলা প্রশাসন, মুক্তিযোদ্ধা সংসদ, উপজেলা আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি (জেপি), যুবলীগ, ছাত্রলীগ, কাউখালী পুলিশসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, সরকারি-বেসরকারি, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনগুলো পুস্পস্তবক অর্পণ করে।
সকাল ৮টায় কাউখালী উপজেলা পরিষদ চত্বরে জাতীয় পতাকা উত্তোলন শেষে আলোচনা সভা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছা. খালেদা খাতুন রেখার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান আবু সাঈদ মিঞা মনু, ভাইস চেয়ারম্যান মৃদুল আহম্মেদ সুমন, মহিলা ভাইস চেয়ারম্যান নার্গিস আক্তার, কাউখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নজরুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট এ. কে. এম আব্দুস শহীদ, সাধারণ সম্পাদক মনিরুজ্জামান পল্টন, বীর মুক্তিযোদ্ধা আলী হোসেন তালুকদার, উপজেলা আওয়ামী লীগের যুগ্ন-সাধারণ সম্পাদক কামরুজ্জামান মিঠু, ইউপি চেয়ারম্যান আমিনুর রশীদ মিলটন।

Please follow and like us:


« (পূর্ববর্তি সংবাদ)



উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial