প্রধান সূচি

ভান্ডারিয়ায় প্রতিবন্ধী শিক্ষার্থীদের মাঝে হুইল চেয়ার ও উপবৃত্তির চেক বিতরণ

পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলায় প্রতিবন্ধী শিক্ষার্থীদের মাঝে হুইল চেয়ার ও উপবৃত্তির চেক বিতরণ করা হয়েছে। গতকাল মঙ্গলবার উপজেলা অডিটরিয়ামে আয়োজিত এক অনুষ্ঠানে ভান্ডারিয়া সুইড বাংলাদেশ বুদ্ধি প্রতিবন্ধী বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে এ উপবৃত্তির চেক ও সহায়ক সামগ্রী বিতরণ করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন পিরোজপুর জেলা প্রশাসক আবু আলী মো. সাজ্জাদ হোসেন।
উপজেলা নির্বাহী অফিসার মো. নাজমুল আলমের সভাপতিত্বে বিতরণ অনুষ্ঠানে বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান মো. মিরাজুল ইসলাম, ভাইস চেয়ারম্যান মো. মশিউর রহমান মৃধা, বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ও সরকারী কৌশলী এডভোকেট মো. শহিদুল হক খান পান্না, জেলা সমাজসেবা অফিসার মোস্তফা ইফতিয়ার উদ্দীন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা ভবানী শংকর বল।
অনুষ্ঠানে বিদ্যালয়ে ৬৯ জন বুদ্ধি প্রতিবন্ধী শিক্ষার্থীদেরকে জনপ্রতি ৯ হাজার টাকার চেক, ১২৬ জনকে ক্রীড়া সামগ্রী, ১২ শিক্ষার্থীকে হুইল চেয়ার, ৫ শিক্ষার্থীকে কানের যন্ত্র ও একজনকে সাদাছড়ি বিতরণ করা হয়। সমাজসেবা অধিদপ্তর এবং ক্রীড়া অধিদপ্তরের মাধ্যমে এসব সহয়তা সামগ্রী বিতরণ করা হয়।

Please follow and like us:


(পরবর্তি সংবাদ) »



উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial