কাউখালী প্রেসক্লাবের উদ্যোগে ঈদ-ই-মিলাদুন্নবী পালন
পিরোজপুরের কাউখালী প্রেসক্লাবের উদ্যোগে পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী উপলক্ষে মহানবী হযরত মুহম্মদ (সা.) এর জীবনের উপর আলোচনা সভা, মিলাদ মাহফিল ও এতিমদের মাঝে খাবার বিতরণের আয়োজন করা হয়। শনিবার দুপুরে কাউখালী প্রেসক্লাবে আলোচনা সভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।
মিলাদ মাহফিল ও আলোচনা সভায় উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছা. খালেদা খাতুন রেখা, সহকারী কমিশনার (ভূমি) জান্নাত আরা তিথি, কাউখালী থানার ওসি (তদন্ত) রেজাউল কবীর রাজিব, কাউখালী উপজেলা আওয়ামী লীগের সভাপতি এ্যাডভোকেট এ.কে.এম. আব্দুস শহীদ, সাধারণ সম্পাদক মনিরুজ্জামান তালুকদার পল্টন, যুগ্ম সাধারণ সম্পাদক কামরুজ্জামান মিঠু, প্রবীন সাংবাদিক ও বীর মুক্তিযোদ্ধা এবিএম শাহজাহান, উপজেলা ভাইস চেয়ারম্যান মৃদুল আহম্মেদ সুমন, মহিলা ভাইস চেয়ারম্যান নার্গিস আক্তার, কাউখালী সদর ইউপি চেয়ারম্যান আমিনুর রশীদ মিল্টন, ইউপি চেয়ারম্যান এলিজা সাঈদ, জেলা পরিষদের সদস্য শাহাজাদী রেবেকা শাহিন চৈতী, জেলা পরিষদের সদস্য মো. জাহাঙ্গীর হোসেন, শিক্ষানুরাগী আব্দুল লতিফ খসরু, কাউখালী প্রেসক্লাব সভাপতি তারিকুল ইসলাম পান্নু, সাবেক সভাপতি রবিউল হাসান রবিন, সাবেক সভাপতি রিয়াদ মাহমুদ সিকদার, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সৈয়দ বশির আহম্মেদ, সাবেক সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম রফিকসহ ক্লাবের সদস্য ও সাংবাদিকবৃন্দ।
দোয়া পরিচালনা করেন উপজেলা মসজিদের পেশ ইমাম মাওলানা খলিলুর রহমান ও কাউখালী দক্ষিণ বাজার কেন্দ্রীয় মসজিদের পেশ ইমাম মাওলানা ওমর ফারুক।
