বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙ্গার প্রতিবাদে কাউখালীতে সম্মিলিত সাংস্কৃতিক জোটের মানববন্ধন
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ভেঙ্গে ফেলার হুমকি ও অসাম্প্রদায়িক বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্রের প্রতিবাদে পিরোজপুরের কাউখালীতে সম্মিলিত সাংস্কৃতিক জোটের মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকালে কাউখালী উপজেলা সড়কে সম্মিলিত সাংস্কৃতিক জোটের উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
সম্মিলিত সাংস্কৃতিক জোটের কাউখালী উপজেলা শাখার আহ্বায়ক সুব্রত রায় এর সভাপতিত্বে অনুষ্ঠিত এই কর্মসূচিতে অংশ নিয়ে বক্তব্য রাখেন, কাউখালী উপজেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট একেএম আব্দুস শহীদ, উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক গৌতম কুমার দাস, কাউখালী উদীচীর সাধারণ সম্পাদক রবীন মুখোপাধ্যায়, উপজেলা বঙ্গবন্ধু পরিষদের নেতা সেলিম মুজাহিদ, কাউখালী মহিলা কলেজের অধ্যক্ষ অলোক কর্মকার, উত্তরায়ণ খেলাঘর আসরের সভাপতি উপাধ্যক্ষ সঞ্জিত কুমার সাহা, সাধারণ সম্পাদক বীথিকা সাহা, সূর্যোদয় খেলাঘর আসরের সহ-সভাপতি অ্যাডভোকেট কমল কষ্ণ মুখার্জি, সাধারণ সম্পাদক লিটন কৃষ্ণ কর প্রমূখ।
