প্রধান সূচি

টুঙ্গিপাড়ায় জাতির পিতার সমাধিতে ইত্তেফাক সম্পাদকের শ্রদ্ধা নিবেদন

টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে দৈনিক ইত্তেফাক ও পাক্ষিক অনন্যা পত্রিকার সম্পাদক তাসমিমা হোসেন শ্রদ্ধা নিবেদন করেছেন।

রবিবার দুপুরে তিনি টুঙ্গিপাড়া পৌঁছে জাতির পিতার সমাধি-সৌধ বেদীতে পুষ্পাঞ্জলি অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন। এ সময় আরও শ্রদ্ধা নিবেদন করেন তাঁর তৃতীয় মেয়ে আমেরিকা প্রবাসী প্রাতিষ্ঠানিক আইনজীবি মানিজা হোসেন। এসময় তাঁরা বঙ্গবন্ধু’র সমাধিতে পবিত্র ফাতেহা পাঠ করে জাতির জনকসহ ১৫ই আগস্টে নিহত তাঁর পরিবারের সকল শহীদ সদস্যের রুহের মাগফিরাত কামনা করেন। পাশাপাশি তাঁরা গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার দীর্ঘায়ু ও সুস্বাস্থ্য কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করেন ।

এ সময় টুঙ্গিপাড়া উপজেলা আওয়ামী লীগের সাবেক দপ্তর সম্পাদক হাফিজুর রশিদ তারিক, প্রেসক্লাব টুঙ্গিপাড়ার সভাপতি বিএম গোলাম কাদের, সম্পাদকের ব্যক্তিগত সহকারি আতিকুজ্জামান খোকন প্রমুখ উপস্থিত ছিলেন।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial