প্রধান সূচি

কাউখালীতে কলেজ ছাত্রের আত্মহত্যা

পিরোজপুরের কাউখালীর দক্ষিন বাশুরি গ্রামে গলায় ফাঁস দিয়ে মো.সাইফুল ইসলাম  (৩০) নামের এক কলেজ ছাত্র আত্মহত্যা করেছে। সাইফুল  কাউখালী উপজেলার দক্ষিণ বাশুরী গ্রামের শাহাজাহান হাওলাদারের ছেলে।

আজ মঙ্গলবার সকালে ঘরের পাশ্ববর্তী একটি কাঠাল গাছে সাথে গলায় রশি দেয়া ঝুলন্ত অবস্থায় দেখতে পায় বাড়ির লোকজন।

সাইফুলের পরিবারের সদস্যরা  জানান,  বরিশাল বি. এম কলেজের অনার্স ৩য় বর্ষে পড়তো সাইফুল। মঙ্গলবার  ভোর রাতে গাছের সাথে রশি পেঁচিয়ে গলায় ফাঁস দেয় সে। পরে বাসার লোকজন সকালে ঘরে দেখতে না পেয়ে খোঁজ করতে নেমে দেখে বাড়ির পাশের একটি গাছে গলায় রশি দেয়া  অবস্থায় সাইফুল কে ঝুলান্ত দেখতে পায়। পরে পুলিশ এসে লাশ উদ্ধার করে। কিন্তু কী কারণে সাইফুল গলায় ফাঁস দিয়েছে তা বলতে পারেনি সাইফুলের স্বজনরা।

কাউখালী থানার  ইনচার্জ (পরিদশর্ক) মো. নজরুল ইসলাম  মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মৃতদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial