কাউখালীতে অবৈধভাবে মাটি কাটার দায়ে ৫০ হাজার টাকা জরিমানা
পিরোজপুরের কাউখালীর বেকুটিয়ায় নির্মাণাধীন বেকুটিয়া ব্রীজ সংলগ্ন এলাকায় চর থেকে অবৈধভাবে মাটি কাটার অভিযোগে পিরোজপুরের হুলারহাট এলাকার আ. করিমের ছেলে মো. সবুজ খানকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।
সোমবার উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট মোছা. খালেদা খাতুন রেখা ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।
জানা গেছে, সবুজ খানকে বেকুটিয়া ব্রীজ সংলগ্ন এলাকার চর থেকে অবৈধভাবে মাটি কাটার অপরাধে বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইনে এই জরিমানা করা হয়।
Please follow and like us:
« বাগেরহাটে পাওনা টাকার জন্য হত দরিদ্রের ঘেরের পাড়ের সবজি নষ্ট করল বাবা-ছেলে (পূর্ববর্তি সংবাদ)
(পরবর্তি সংবাদ) রাজনীতিকে পরিশীলিত, পরিমার্জিত এবং সৃজনশীল করা দরকার : মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী »
