প্রধান সূচি

Monday, October 26th, 2020

 

ভান্ডারিয়ায় ১০৫ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী আটক

ভান্ডারিয়া পৌরসভার ছোট কানুয়া গ্রামে সোমবার বিকেলে ডিবির একটি দল অভিযান চালিয়ে ১০৫ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার আটক করেছে। ডিবির এসআই দেলোয়ার হোসেন জসিমের নেতৃত্বে পিরোজপুর ডিবি সদস্যরা এ অভিযান পরিচালনা করে। অভিযোনে মাদক ব্যবসায়ী মো. আলী হোসেন (৫৫) ও মামুন সেপাই (৩২) নামে দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে। ভান্ডারিয়া থানার ওসি এস এম মাকসুদুর রহমান জানান, ডিবি পুলিশ আটককৃতদের থানা হেফাজতে সোপর্দ করেছে। তাদের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।


রাজনীতিকে পরিশীলিত, পরিমার্জিত এবং সৃজনশীল করা দরকার : মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী

মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম এমপি বলেছেন, নীতির রাজাকে ধারণ ও চর্চা করাই হচ্ছে রাজনীতি। এজন্য রাজনীতিকে আরো পরিশীলিত, পরিমার্জিত এবং সৃজনশীল করা দরকার। রাজনীতি যদি পরিশীলিত, পরিমার্জিত এবং সৃজনশীল না হয় তাহলে আমাদের ভবিষ্যত ভালো হওয়ার অবকাশ থাকবে না। রাজার নীতিকে রাজনীতি বলা থেকে দূরে সরে শ্রেষ্ঠ নীতি, নৈতিকতা, সততা ও মূল্যবোধকে ধারণের মাধ্যমে শেরেবাংলাদের আদর্শকে বাস্তবায়ন করতে হবে। সোমবার সকালে শেরেবাংলা এ কে ফজলুল হকের ১৪৭তম জন্মবার্ষিকী উপলক্ষে রাজধানীর শেরেবাংলার মাজার প্রাঙ্গণে বরিশাল বিভাগ সমিতির উদ্যোগে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথাবিস্তারিত পড়ুন


কাউখালীতে অবৈধভাবে মাটি কাটার দায়ে ৫০ হাজার টাকা জরিমানা

পিরোজপুরের কাউখালীর বেকুটিয়ায় নির্মাণাধীন বেকুটিয়া ব্রীজ সংলগ্ন এলাকায় চর থেকে অবৈধভাবে মাটি কাটার অভিযোগে পিরোজপুরের হুলারহাট এলাকার আ. করিমের ছেলে মো. সবুজ খানকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। সোমবার উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট মোছা. খালেদা খাতুন রেখা ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। জানা গেছে, সবুজ খানকে বেকুটিয়া ব্রীজ সংলগ্ন এলাকার চর থেকে অবৈধভাবে মাটি কাটার অপরাধে বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইনে এই জরিমানা করা হয়।


বাগেরহাটে পাওনা টাকার জন্য হত দরিদ্রের ঘেরের পাড়ের সবজি নষ্ট করল বাবা-ছেলে

বাগেরহাটে পাওনা টাকার জন্য মৎস্য ঘেরের পাড়ের সবজি ও সবজির জন্য দেওয়া মাঁচা নষ্ট করার অভিযোগ উঠেছে ইয়াসলি শেখ ও তার ছেলের বিরুদ্ধে। শনিবার সকালে বাগেরহাট সদর উপজেলার উৎকুল গ্রামের হেনা বেগমের হাড়িতে করা ঘেরের পাড়ে লাগানো সবজি ও সবজির মাঁচা নষ্ট করে তারা। এতে হেনা বেগমের অনেক টাকার ক্ষতি হয়েছে। ক্ষতিগ্রস্থ হেনা বেগম বলেন, গত বছর স্থানীয় বাহাদুর শেখের ছেলে ইয়াসলি শেখের কাছ থেকে ১৫ হাজার টাকা হাড়িতে দেড় বিঘার একটি ঘের রাখি। ঘের রাখার সময় তাকে ইয়াসলিকে আমি নগদ সাত হাজার টাকা দেই। তারপরে আমি ঘেরের পারে মাটিবিস্তারিত পড়ুন


Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial