প্রধান সূচি

কাউখালীতে নারী ধর্ষন ও নির্যাতন বিরোধী বিট পুলিশিং সমাবেশ

“নিরাপদ নারী, নিরাপদ দেশ, সুখী সমৃদ্ধ বাংলাদেশ” এই শ্লোগানকে সামনে রেখে পিরোজপুরের কাউখালী উপজেলার ৫টি ইউনিয়নে একযোগে নারী ধর্ষণ ও নির্যাতন বিরোধী বিট পুলিশিং সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার সকালে কাউখালীর শিয়ালকাঠী ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে আয়োজিত সমাবেশে প্রধান অতিথি ছিলেন পিরোজপুরের পুলিশ সুপার হায়াতুল ইসলাম খান।

কাউখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. নজরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠি সমাবশে বক্তব্য রাখেন, উপজেলা ভাইস চেয়ারম্যান মৃদুল আহম্মেদ সুমন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট এ. কে. এম আব্দুস শহীদ, সাধারণ সম্পাদক মনিরুজ্জামান তালুকদার পল্টন, সহ-সভাপতি সুনীল কুন্ডু, শিয়ালকাঠীর ইউপি চেয়ারম্যান সিকদার মো. দেলোয়ার হোসেন, মহিলা পরিষদের সাধারণ সম্পাদক শাহিদা হক প্রমূখ।

সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে পুলিশ সুপার হায়াতুল ইসলাম খান বলেন, দেশের সামাজিক শৃঙ্খলা এবং জনগণের শান্তি ও নিরাপত্তা বিধানকল্পে ধর্ষণ, নারী ও শিশু নির্যাতনের প্রতিটি ঘটনায় অপরাধীকে আইনের আওতায় আনার লক্ষে পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করছে বাংলাদেশ পুলিশ।

সমাবেশে সংশ্লিষ্ট বিট এলাকার নারীদের পাশাপাশি জনপ্রতিনিধি, শিক্ষক, মসজিদের ইমামসহ সমাজের বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

Please follow and like us:


« (পূর্ববর্তি সংবাদ)



উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial