প্রধান সূচি

ভান্ডারিয়া উপজেলা আওয়ামী লীগের কর্মী সমাবেশ

রবিবার ভান্ডারিয়া উপজেলা আওয়ামী লীগের প্রধান কার্যালয়ের সামনে এক কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা আওয়ামী লীগের সভাপতি ফাঈজুর রশিদ খসরু জোমাদ্দার সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পিরোজপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা এডভোকেট আব্দুল হাকিম হাওলাদার। বিশেষ অতিথি ছিলেন পিরোজপুর জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মো. মহিউদ্দিন মহারাজ। অনুষ্ঠান পরিচালনা করেন ভান্ডারিয়া উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. মিরাজুল ইসলাম। অনুষ্ঠানে উপজেলার ৭ ইউনিয়নের ৬৩টি ওয়ার্ডের সভাপতি, সাধারণ সম্পাদকসহ আওয়ামী লীগের নেতা- কর্মী ও নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
প্রধান অতিথি জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট আব্দুল হাকিম হাওলাদার তার বক্তব্যে বলেন, সকল পর্যায়ের ত্যাগী নেতা-কর্মীদের মূল্যায়ন করতে হবে। যাদের আত্মত্যাগের বিনিময়ে আমরা সুসংগঠিত আওয়ামী লীগ আজ দেশ পরিচালনা করছে তাদের অতীতের কাজের ইতিহাস তুলে ধরতে হবে। সকল পরিস্থিতিতে এক হয়ে কাজ করতে হবে। ভান্ডারিয়া আওয়ামী লীগের নেতৃত্বে আজ এ উপজেলায় দলের সাংগঠনিক কার্যক্রম শক্তিশালী হয়েছে। তাই যে কোন পরিস্থিতিতে ভান্ডারিয়ায় আওয়ামী লীগের কার্যক্রম প্রতিষ্ঠিত রাখতে হবে।
বিশেষ অতিথি জেলা পরিষদের চেয়ারম্যান মহিউদ্দিন মহারাজ বলেন, জননেত্রী প্রধান মন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ আজ ডিজিটাল বাংলাদেশের সুফল ভোগ করছে। সকল নেতা কর্মীকে সংগঠিত হয়ে সজাগ থাকতে হবে যাতে পরাজিত শক্তি উন্নয়ন কর্মকান্ড নৎসাত করতে না পারে।
সমাবেশে আরো বক্তব্য রাখেন, উপজেলা যুবলীগের সভাপতি এনামুল কবির টিপু তালুকদার, সাধারণ সম্পাদক মো. এহসাম হাওলাদার, উপজেলা ছাত্রলীগের আহবায়ক মো, রিশান সিকদার, উপজেলা সেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মো. অহিদ মান্নান উজ্জ্বল হাওলাদার, শ্রমিক লীগের সাধারণ সম্পাদক লাল সরদার, পিরোজপুর পৌর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মো. রায়হান, ভান্ডারিয়া যুব মহিলা লীগের সভাপতি আসমা সুলতানা জুথি, যুবলীগের যুগ্ন সম্পাদক মো. লিটন পেশকার, উপজেলা কৃষক লীগের সভাপতি মো. ফারুক মুন্সী, উপজেলা মহিলা আওয়ামী লীগের আহবায়ক সালমা আক্তার, ৭নং ওয়ার্ডের সভাপতি মো. জাহাঙ্গীর হোসেন, ভিটাবাড়িয়া ইউনিয়ন সাধারণ সম্পাদক মো. মনিরুজ্জামান মনির, নদমূলা ইউনিয়ন সভাপতি মো. এমরান হোসেন তালুকদার, তেলিখালী ইউনিয়ন সভাপতি মো. হুমাউন কবির, ইকড়ী ইউনিয়ন সভাপতি মো. সোহরাফ হোসেন তহশীলদার, ধাওয়া ইউনিয়ন সভাপতি মো. মিজানুর রহমান, গৌরিপুর ইউনিয়ন সভাপতি মো. নুরুল আমীন শাহীন, পৌর আওয়ামী লীগে সভাপতি মো. শহিদুল আলম স্বপন সিকদার, উপজেলা আওয়ামী লীগের তথ্য প্রযুক্তি সম্পাদক আব্দুল আউয়াল হিরো শাহ, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আব্দুর রশিদ মৃধা, মো.; লিয়াকত হোসেন তালুকদার প্রমুখ।
সমাবেশ শেষে দোয়া মোনাজাত করা হয়।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial