কাউখালীতে মুক্তিযোদ্ধা শাহ আলম রানাকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন
পিরোজপুরের কাউখালীর বেতকা গ্রামের বীর মুক্তিযোদ্ধা মো. শাহ আলম রানা (৬৭) গত সোমবার (৭ সেপ্টেম্বর) বিকেলে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহে …. রাজেউন)। তিনি স্ত্রী, এক ছেলে ও দুই মেয়ে রেখে গেছেন। মঙ্গলবার দুপুরে তার জানানজা শেষে রাষ্ট্রীয় মর্যাদায় কাউখালীর সয়না রঘুনাথপুর ইউনিয়নের বেতকা গ্রামের পারিবারিক গোরস্থানে তাকে দাফন করা হয়েছে।
রাষ্ট্রীয় মর্যাদা প্রদান অনুষ্ঠানে রাষ্ট্রের পক্ষে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোছা. খালেদা খাতুন রেখা।
Please follow and like us:
« সাংবাদিক সুজা উদ্দিন রুবেলকে হত্যা চেষ্টার প্রতিবাদে বাগেরহাটে মানববন্ধন (পূর্ববর্তি সংবাদ)
(পরবর্তি সংবাদ) কাপ্তাই হ্রদে মৎস্য আহরণে বিরত থাকা মৎস্যজীবীদের জন্য আরো ৪৩৯.১২ মেট্রিক টন ভিজিএফ চাল বরাদ্দ করেছে সরকার »
