প্রধান সূচি

কাউখালী  উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি গঠন

দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪ এর ১৭ (ছ) ধারা অনুযায়ী দুর্নীতি প্রতিরোধের উদ্দেশ্যে সততা, নিষ্ঠাবোধ সৃষ্টি করা এবং দুর্নীতির বিরুদ্ধে গণসচেতনতা গড়ে তোলার লক্ষ্যে পিরোজপুরের কাউখালীতে উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির পূন:গঠন করা হয়েছে।

দুর্নীতি দমন কমিশন বিভাগীয় কার্যালয় বরিশালের পরিচালক মো. জুলফিকার আলী স্বাক্ষরিত স্মারকে পাঠানো ৯ সদস্য বিশিষ্ট পূন:গঠিত উপজেলা কমিটির সভাপতি পদে  সুনন্দা সমাদ্দার ও সাধারণ সম্পাদক পদে আব্দুল লতিফ খসরু মনোনিত হয়েছেন। এছাড়া অন্যরা হলেন- সহ-সভাপতি পদে মাওলানা মোশারফ হোসেন, জাহানুর বেগম, সদস্য পদে হাফিজুর রহমান বাদল, সাহিদা বেগম, সাংবাদিক রবিউল হাসান রবিন, প্রভাষক জগদিস চন্দ্র কুন্ডু, অ্যাডভোকেট সফিকুল ইসলাম স্বপন।

১ সেপ্টেম্বর ২০২০ তারিখ থেকে এই কমিটি আগামী তিন বছরের জন্য এই কমিটি দায়িত্ব পালন করবেন। তারা দুর্নীতি দমন কমিশনের জারিকৃত গঠনতন্ত্র ও কার্য-নির্দেশিকা অনুযায়ী এই উপজেলায় দুর্নীতির বিরুদ্ধে গণসচেতনতা গড়ে তোলার লক্ষ্যে কাজ করবেন বলে ওই স্মারকে নির্দেশনা দেয়া হয়।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial