প্রধান সূচি

কাউখালীতে সহকারী কমিশনার (ভূমি) এর বিদায় সংবর্ধনা

পিরোজপুরের কাউখালী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রফিকুল হক এর বদলীজনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। সোমবার উপজেলা অফিসার্স ক্লাবের উদ্যোগে সংবর্ধনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী অফিসার মোছা. খালেদা খাতুন রেখার সভাপতিত্বে উপজেলা পরিষদ সভাকক্ষে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন, বিদায়ী সহকারী কমিশনার (ভূমি) রফিকুল হক, কাউখালী থানার ওসি (তদন্ত) রেজাউল করিম রাজিব, উপজেলা কৃষি কর্মকর্তা মো. আলী আজিম শরীফ, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. হাবিবুর রহমান, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জি. এম. সাইফুল ইসলাম, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী আব্দুর রহমান, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. জুলহাস খান প্রমুখ। অনুষ্ঠানে বিদায়ী সহকারী কমিশনার (ভূমি) রফিকুল হককে সম্মাননা ক্রেস্ট তুলে দেন উপজেলা নির্বাহী অফিসার।

উল্লেখ্য, কাউখালী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রফিকুল হককে গত ১৯ আগষ্ট  সহকারী সচিব হিসেবে ঢাকা জেলা প্রশাসকের কার্যালয়ে বদলী করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial