প্রধান সূচি

কাউখালীতে শেখ রাসেল কিশোর পরিষদের উদ্যোগে শোক দিবস পালিত

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদ পিরোজপুরের কাউখালী উপজেলা শাখার উদ্যোগে স্বাস্থ্যবিধি মেনে আলোচনা, দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শনিবার আমরাজুড়ি কুমিয়ান শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদ কার্যালয়ে সংগঠনের সভাপতি ডা. ইউনুস খানের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন কাউখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নজরুল ইসলাম। বক্তব্য রাখেন, ইউপি চেয়ারম্যান সেখ সামসুদ্দোহা চাঁদ, মহিলা পরিষদের সাধারণ সম্পাদক শাহিদা হক, রাহিম খান মুন প্রমূখ। আলোচনা সভা শেষে দোয়া ও দুঃস্থদের মাঝে খাবার বিতরণ করা হয়।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial