প্রধান সূচি

ভান্ডারিয়ায় পুজা উদ্যাপন কমিটির মতবিনিময় সভা

ভান্ডারিয়ায় শুক্রবার সকালে উপজেলা পুজা উদ্যাপন কমিটির উদ্যোগে মদন মোহন জিউর মন্দিরে আগামী ২২শে অক্টোবর হিন্দু ধর্মাবলম্বীদের বছরের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব দূর্গা পূজা উপলক্ষে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

সভায় উপজেলা হিন্দু-বৌদ্ধ-খৃষ্টাণ ঐক্য পরিষদ এবং পূজা উদ্যাপন কমিটির সভাপতি কিরন চন্দ্র বসুর সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, সহ-সভাপতি বিরেন্দ্র নাথ বসু, সাধারণ সম্পাদক উত্তম কুমার দাস, বিধান চন্দ্র চক্রবর্তী, শিশির কুমার হালদার, রমনি মৃধা, উপজেলা মেন্দ্রীয় মদন মোহন মন্দির পুজা উদ্যাপন কমিটির সভাপতি সুকুমার দাস প্রমূখ।

সভায় বৈশ্বিক নোভেল করোনা ভাইরাস (কভিড-১৯) সংক্রামনের কথা মাথায় রেখে উপজেলার ৪১টি মন্দির ও মন্ডপে স্বাস্থ্যবিধি মেনে, মাক্স পরিধান বাধ্যতামূলক এবং কোন প্রকার আলোকসজ্জা বা অন্য বড় কোন আয়োজন ছাড়াই পাঁচ দিনব্যাপি অনুষ্ঠান করার সিদ্ধান্ত গ্রহন করা হয়। এ বছরের পুজার ষষ্ঠী থেকে দশমী পুজা পর্যন্ত প্রতিদিন প্রতি মন্দির ও মন্ডপে স্ব স্ব এলাকা এবং দেশব্যাপি সকলের কল্যাণের জন্য বিশেষ প্রার্থণা করার সিদ্ধান্ত নেয়া হয়। এছাড়াও নবমী পুজার দিন (বড় পুজা) উপজেলার সকল মন্দির ও মন্ডপে প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা এবং আধুনিক দক্ষিণ বাংলার রূপকার ভান্ডারিয়ার কৃতি সন্তান জাতীয়পার্টি (জেপি)’র চেয়ারম্যান, পিরোজপুর-২ (ভান্ডারিয়া-কাউখালী-ইন্দুরকানী) আসনের সংসদ সদস্য আনোয়ার হোসেন মঞ্জু এমপি’র সুস্বাস্থ্য ও দীর্ঘায়ূঁ কামনায় সমবেত বিশেষ প্রার্থণা করার সিদ্ধান্ত নেয়া হয়। সভায় উপজেলা কমিটির নের্তৃবৃন্দ ছাড়াও উপজেলার ৪১টি মন্দির ও মন্ডপের সভাপতি ও সম্পাদকবৃন্দ উপস্থিত ছিলেন।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial