প্রধান সূচি

ভান্ডারিয়ায় ১৫ আগষ্ট জাতীয় শোক দিবস পালন উপলক্ষে প্রস্তুুতি সভা

ভান্ডারিয়ায় আগামী ১৫ আগষ্ট স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ৪৫তম শাহাদাত বার্ষিকী পালন উপলক্ষে প্রস্তুুতি সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার সকালে উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা নির্বাহী অফিসার মো. নাজমুল আলম নবীনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান মিরাজুল ইসলাম মিরাজ, জাতীয়পার্টি জেপির যুগ্ন আহবায়ক ও পৌর কাউন্সিলর মো. গোলাম সরওয়ার জোমাদ্দার, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ফাইজুর রশিদ খশরু জোমাদ্দার, মাধ্যমিক শিক্ষা অফিসার মো. জহিরুল আলম প্রমূখ।
১৫ আগষ্ট জাতীয় শোক দিবসে উপজেলা প্রশাসনের উদ্যোগে জাতীয় পতাকা অর্ধনমিত, সকাল ৯টায় শোক র‌্যালী, সাড়ে ৯টায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পন, ১০টায় উপজেলা অডিটরিয়ামে আলোচনা সভা অনুষ্ঠিত হবে।
বেলা ১১টায় সরকারি প্রাথমিক বিদ্যালয় ও সাড়ে ১২টায় মাধ্যমিক স্কুল, মাদ্রাসা এবং কলেজ পর্যায়ে জুমঅ্যাপের মাধ্যমে সকল শিক্ষা প্রতিষ্ঠানে ভার্সুয়াল পদ্ধতিতে আলোচনা সভা এবং দোয়া, বাদ জোহর উপজেলার সকল মসজিদে দোয়া অনুষ্ঠিত হবে।
সরকারি কর্মসূচিতে অংশগ্রহন ছাড়াও পৃথকভাবে উপজেলা আওয়ামী লীগ জাতীয়পার্টি (জেপি) ও অঙ্গসংগঠনের উদ্যোগে দিবসটি যথাযোগ্য মর্যাদায় পালন করা হবে বলে দলের পক্ষ থেকে জানানো হয়।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial