প্রধান সূচি

কাউখালীতে গ্রাম পুলিশের মাঝে সাইকেল বিতরণ

পিরোজপুরের কাউখালীর পাচঁটি ইউনিয়নে কর্মরত ১৮ জন গ্রাম পুলিশ সদস্যের মাঝে বিনামূল্যে বাইসাইকেল বিতরণ করা হয়েছে। উপজেলা প্রশাসনের উদ্যোগে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের অর্থায়নে এসব সাইকেল বিতরণ করা হয়।

এ উপলক্ষে বৃহস্পতিবার সকালে উপজেলা পরিষদ চত্বরে আয়োজিত অনুষ্ঠানে পিরোজপুরের জেলা প্রশাসক আবু আলী মো.সাজ্জাদ হোসেন প্রধান অতিথি হিসেবে এসব সাইকেল বিতরণ করেন। ইউএনও মোছা. খালেদা খাতুন রেখা’র সভাপতিত্বে অনুষ্ঠানে উপজেলা চেয়ারম্যান আবু সাঈদ মিঞা মনু, ভাইস চেয়ারম্যান মৃদুল আহম্মেদ সুমন, উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক মনিরুজ্জামান পল্টনসহ জনপ্রতিনিধি, সরকারি কর্মকর্তা ও রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

পরে কাউখালী উপজেলা পরিষদের বার্ষিক উন্নয়ন তহবিল হতে বেকার নারীদের কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে ২২জন বেকার নারীর মাঝে সেলাই মেশিন বিতরণ করেছে পিরোজপুরের জেলা প্রশাসক আবু আলী মো. সাজ্জাদ হোসেন।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial