প্রধান সূচি

আনোয়ার হোসেন মঞ্জুর শোক প্রকাশ

কাউখালী ইউপি চেয়ারম্যান মিলটনের মায়ের মৃত্যু

পিরোজপুরের কাউখালী উপজেলা আওয়ামী লীগের যুগ্ন-সাধারণ সম্পাদক কাউখালী সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আমিনুর রশীদ মিলটনের মা লুৎফুন নাহার (৭০) ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি…রাজিউন)। মৃত্যুকালে তিনি ৪ ছেলে রেখে যান। বুধবার দুপুরে তার বাসভবনে হঠাৎ অসুস্থ্য হয়ে পড়লে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে তার মৃত্যু হয়।

মরহুমার কাউখালী কেন্দ্রীয় ঈদগাহ মাঠে বাদ আছর প্রথম জানাজা এবং ছোট বিড়ালজুড়ি গ্রামে দ্বিতীয় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়েছে।

কাউখালী সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আমিনুর রশীদ মিলটনের মা লুৎফুন নাহারের মৃত্যুতে জাতীয় পার্টির জেপির চেয়ারম্যান ও সাবেক মন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জু এম,পি এবং পিরোজপুর-২ আসনের সাবেক সংসদ সদস্য ও দৈনিক ইত্তেফাকের সম্পাদক তাসমিমা হোসেন গভীর শোক প্রকাশ করেছেন। পৃথক পৃথক শোক বার্তায় তারা শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

এ ছাড়া মরহুমার আত্মার শান্তি কামনা করে শোক প্রকাশ করেন কাউখালী উপজেলা চেয়ারম্যান আবু সাইদ মিঞা মনু, উপজেলা আওয়ামীলীগের সভাপতি অ্যাডভোকেট একেএম আব্দুস শহীদ,সাধারন সম্পাদক মনিরুজ্জামান পণ্টন,উপজেলা জাতীয় পার্টি (জেপি)‘র সভাপতি মাহাবুবুর রহমান খান,সাধারন সম্পাদক শাহ আলম নসুসহ কাউখালী উপজেলার বিভিন্ন রাজনৈতিক,সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ শোক প্রকাশ করেছেন।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial