প্রধান সূচি

কাউখালীতে ২০ জনকে ভ্রাম্যমান আদালতের জরিমানা

পিরোজপুরের কাউখালীতে ২টি পৃথক ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ২০ জনকে ১০ হাজার ৮০০ টাকা জরিমানা আদায় করা হয়েছে।
উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোছা. খালেদা খাতুন রেখা এবং নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও উপজেলা সহকারি কমিশনার (ভূমি) রফিকুল হক এর নেতৃত্বে আইন শৃঙ্খলা বাহিনীর সহায়তায় এই অভিযান পরিচালিত হয়।
শুক্রবার দুপুরে কাউখালী দক্ষিন ও উত্তর বাজার এলাকায় মাস্ক না পরা ও সামাজিক দূরত্ব না মানায় এই জরিমানা আদায় করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার মোছা. খালেদা খাতুন রেখা সংক্রামণ রোগ (প্রতিরোধ, নিয়ন্ত্রন ও নির্মূল) আইনে ৯ জনের কাছ থেকে ৬ হাজার ৮০০ টাকা জরিমানা আদায় করেন।
অপরদিকে, নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও উপজেলা সহকারি কমিশনার (ভূমি) রফিকুল হক এর ভ্রাম্যমান আদালতের অভিযানে বিভিন্ন ধারার ১১ জনকে ৪ হাজার টাকা জরিমানা করা হয়।
একই সাথে সরকারি নির্দেশ বাস্তবায়নে ব্যবসায়ী ও ক্রেতাদের সতর্ক করেন ভ্রাম্যমাণ আদালত। নির্দেশ অমান্যকারীদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেয়ার হুশিয়ারী দেন ভ্রাম্যমাণ আদালত।
পরে করোনাভাইরাস প্রতিরোধের অংশ হিসেবে কাউখালী প্রশাসনের পক্ষ থেকে পথচারীদের বিনামূল্যে মাস্ক ও স্টিকার বিতরণ করা হয়েছে।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial