প্রধান সূচি

কাউখালীতে ৮ হাজার মিটার কারেন্ট জাল জব্দ

পিরোজপুরের কাউখালীর সন্ধ্যা নদীতে বিশেষ অভিযান চালিয়ে দুই লাখ টাকা মূল্যের ৮ হাজার মিটার কারেন্ট জাল, চরগড়া ও বেশ জাল জব্দ করেছেন ভ্রাম্যমাণ আদালত। জব্দকৃত জাল জনসম্মুখে পুড়িয়ে ফেলা হয়েছে।
রবিবার সকালে উপজেলা নির্বাহী অফিসার মোছা. খালেদা খাতুন রেখার নেতৃত্বে এই অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে অংশ নেন, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা ফনি ভুষন পাল, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জি. এম সাইফুল ইসলাম, কাউখালী নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ দুলালেন্দু সিকদার।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial