স্বরূপকাঠীতে বিদ্যুৎস্পৃষ্টে শ্রমিকের মৃত্যু
পিরোজপুরের নেছারাবাদ (স্বরূপকাঠী) উপজেলায় বিদ্যুৎস্পৃষ্টে শেখ উজ্জল মিয়া (২৩) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। সোমবার উপজেলার বরছাকাঠি এলাকায় মিলনের ডক ইয়ার্ডে এ দুর্ঘটনা ঘটে।
এলকাবাসী সুত্রে জানা গেছে, উজ্জল উপজেলার বালিহারি গ্রামে শশুরবাড়ি এলাকায় ভাড়ার বাসায় বসবাস করে জাহাজ নির্মানের ডক ইয়ার্ডে শ্রমিকের কাজ করতো। সোমবার সকালে সে ডক ইয়ার্ডে কাজ করতে গিয়ে অসাবধানতাবশত বিদ্যুতের তারে জড়িয়ে পড়ে গুরুতর আহত হয়।
স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। উজ্জল ঢাকার দোহার এলাকার মৃত শেখ ধলা মিয়ার ছেলে।
Please follow and like us:
« করোনা মোকাবিলায় দিনরাত কাজ করছেন কাউখালীর ইউএনও খালেদা খাতুন রেখা (পূর্ববর্তি সংবাদ)
(পরবর্তি সংবাদ) পিরোজপুরে ছাত্রলীগের বিনামূল্যে শাক-সবজি বিতরণ »
