Monday, April 27th, 2020
করোনা দুর্যোগের সময় সাংবাদিকদের আর্থিক অনুদান দিলেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম
করোনা দুর্যোগকালীন সময়ে অন্যান্য পেশার মানুষের মত দুর্বিষহ জীবন যাপন করছে সংবাদিক পেশার সাথে জড়িতরা। আর সবচেয়ে বেশি বিপাকে রয়েছে জেলা ও উপজেলা পর্যায়ে কর্মরত সংবাদকর্মীরা। করোনা দুর্যোগের এই আপদকালীন সময়ে পিরোজপুরে কর্মরত সংবাদকর্মীদের পাশে দাঁড়িয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী, পিরোজপুর প্রেসক্লোবের আজিবন সদস্য শ. ম. রেজাউল করিম এমপি। পিরোজপুর-১ সংসদীয় আসনের অধীন পিরোজপুর সদর, নাজিরপুর ও নেছারাবাদ উপজেলায় কর্মরত এসব সাংবাদিকদের আর্থিক সহায়তা দিয়েছেন তিনি। মন্ত্রী তার ব্যক্তিগত তহবিল থেকে পিরোজপুর প্রেসক্লাবের সাংবাদিকদের জন্য দুই লক্ষ টাকা, নাজিরপুর প্রেসক্লাবের জন্য এক লক্ষ টাকা এবং নেছারাবাদ (স্বরূপকাঠী) প্রেসক্লাবের জন্য একবিস্তারিত পড়ুন
পিরোজপুরে ছাত্রলীগের বিনামূল্যে শাক-সবজি বিতরণ
করোনাভাইরাসের সংক্রমণ রোধে পিরোজপুরে লকডাউনে থাকা অসহায় মানুষদের মাঝে বিনামূল্যে শাক-সবজি বিতরণ করছে জেলা ছাত্রলীগের নেতাকর্মীরা। সোমবার সকাল থেকে পিরোজপুর পৌর শহরের ৯টি ওয়ার্ডের প্রতিটি পাড়া মহল্লায় ঘুরে ঘুরে তারা বিনামূল্যে শাক-সবজি বিতরণ করে। বিতরণকৃত তরকারির মধ্যে রয়েছে ঢেঁড়স, করল্লা, মিষ্টি কুমার, পটল, কাঁচা মরিচ, পুইশাক, এবং লবন। প্রতিটি অসচ্ছল পরিবারকে বিনামূল্যে বিতরণ করছেন এসব সবজি ও নিত্যপ্রয়োজনীয় খাদ্য সামগ্রী। আর এমন ব্যতিক্রম উদ্যোগ নিয়েছেন পিরোজপুর জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক অনিকুজ্জামান অনিক। তিনি জানান, গত কয়েকদিন ধরে জেলা ছাত্রলীগের উদ্যোগে খাদ্য দ্রব্য ও ইফতার সামগ্রী বিতরণ, কৃষকের ধান কাটার পাশাপাশিবিস্তারিত পড়ুন
স্বরূপকাঠীতে বিদ্যুৎস্পৃষ্টে শ্রমিকের মৃত্যু
পিরোজপুরের নেছারাবাদ (স্বরূপকাঠী) উপজেলায় বিদ্যুৎস্পৃষ্টে শেখ উজ্জল মিয়া (২৩) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। সোমবার উপজেলার বরছাকাঠি এলাকায় মিলনের ডক ইয়ার্ডে এ দুর্ঘটনা ঘটে। এলকাবাসী সুত্রে জানা গেছে, উজ্জল উপজেলার বালিহারি গ্রামে শশুরবাড়ি এলাকায় ভাড়ার বাসায় বসবাস করে জাহাজ নির্মানের ডক ইয়ার্ডে শ্রমিকের কাজ করতো। সোমবার সকালে সে ডক ইয়ার্ডে কাজ করতে গিয়ে অসাবধানতাবশত বিদ্যুতের তারে জড়িয়ে পড়ে গুরুতর আহত হয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। উজ্জল ঢাকার দোহার এলাকার মৃত শেখ ধলা মিয়ার ছেলে।
