প্রধান সূচি

কাউখালীতে হোম কোয়ারেন্টিনে থাকা প্রবাসীরা পেলো বই ও হ্যান্ড স্যানিটাইজেশন সামগ্রী

পিরোজপুরের কাউখালীতে হোম কোয়ারেন্টিনে থাকা ৪১ প্রবাসী পেলো বই ও হ্যান্ড স্যানিটাইজেশন সামগ্রী। এসব বাড়িতে করোনা ভাইরাস প্রতিরোধে ব্লিচিং পাউডারের পানি ছিটাচ্ছে ফায়ার সার্ভিস ও স্থানীয় কর্মীরা।

বৃহস্পতিবার সকাল থেকে কাউখালী উপজেলা প্রশাসন উদ্যোগে স্যানিটাইজেশন সামগ্রী বিতরণ  ও ব্লিচিং পাউডারের পানি ছিটানো হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছা. খালেদা খাতুন রেখা জানান, কাউখালী উপজেলার জনপ্রতিনিধি, বীর মুক্তিযোদ্ধা, রাজনৈতিক নেতৃবৃন্দ, সরকারি কর্মকর্তা/কর্মচারী, শিক্ষকবৃন্দ, সুশীল সমাজ, ব্যবসায়ীসহ সর্বস্তরের মানুষের আর্থিক অনুদানে হোম কোয়ারেন্টাইনে থাকা ৪১ প্রবাসীর জন্য একটি বই, মাস্ক, প্যারাসিটমল ট্যাবলেট, হ্যান্ড স্যানিটাইজার, শুকনো খাবার, সাবান, ব্লিচিং পাউডারসহ একটি প্যাকেট বিতরণ করা হয়।

ইউএনও আরও বলেন, করোনাভাইরাস প্রতিরোধে রাস্তঘাটসহ জনসমাগম হয়- এমন এলাকাগুলোতে জীবাণুনাশক ছিটানোর কাজ শুরু করেছে ফায়ার সার্ভিস ও স্থানীয় কর্মীরা।

বৃহস্পতিবার দুপুর ১২টা থেকে এ পানি ছিটানোর কাজ শুরু করে তারা।  এছাড়া হাত ধোয়ার জন্য রাস্তার পাশে রাখা হয়েছে ড্রাম ভর্তি পানি ও সাবান।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial