কাউখালীতে করোনাভাইরাস প্রতিরোধক সরঞ্জাম বিতরণ
করোনা ভাইরাস প্রতিরোধক সরঞ্জাম বিতরণ অব্যাহত রেখেছে পিরোজপুরের কাউখালী উপজেলা প্রশাসন। পিরোজপুর-২ (কাউখালী-ভান্ডারিয়ার-ইন্দুরকানী) আসনের সংসদ সদস্য ও সাবেক মন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জুর পক্ষ থেকে এই প্রতিরোধক সরঞ্জাম বিতরণ করছে।
মঙ্গলবার দুপুরে কাউখালীর বিভিন্ন এলাকায় রিক্সা-ভ্যান চালক, অফিসের কর্মচারী ও শ্রমজীবী মানুষের মধ্যে এই প্রতিরোধক সরঞ্জাম বিতরণ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান আবু সাঈদ মিঞা মনু, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছা. খালেদা খাতুন রেখা, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান তালুকদার পল্টন, উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক শাহ আলম নসু, ইউপি চেয়ারম্যান মাহামুদ খান খোকন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জি.এম. সাইফুল ইসলাম, সমাজসেবক আব্দুল লতিফ খসরু প্রমূখ।
এর আগে মঙ্গলবার সকালে সংসদ সদস্য আনোয়ার হোসেন মঞ্জু’র পক্ষ থেকে এই প্রতিরোধক সরঞ্জাম উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছা. খালেদা খাতুন রেখার কাছে হস্তান্তর করেন উপজেলা জাতীয় পাটি (জেপি)’র সহ-সভাপতি ও উপজেলা চেয়ারম্যান আবু সাঈদ মনু ও সাধারণ সম্পাদক শাহ আলম নসু।
