কাউখালীতে করোনা মোকাবেলায় প্রাথমিক শিক্ষকদের অনুদান
করোনাভাইরাস মোকাবেলায় কাউখালী উপজেলা নির্বাহী অফিসারের তহবিলে উপজেলার ৬৭টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা ৩০ হাজার টাকা অনুদান দিয়েছেন।
মঙ্গলবার উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি সুব্রত রায়ের নেতৃত্বে শিক্ষকরা উপজেলা নির্বাহী অফিসার মোছা. খালেদা খাতুন রেখার কাছে এ অনুদান হস্তান্তর করেন । এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা শিক্ষা অফিসার মো. আব্দুল হাকিম, সহকারী উপজেলা শিক্ষা অফিসার কিরণ চন্দ্র রায়, কাউখালী সদর ইউনিয়নের চেয়ারম্যান মো. আমিনুর রশিদ মিল্টন, প্রধান শিক্ষক মোহাম্মদ জসিম উদ্দিন, হুমায়ুন কবির লাভলু, সমাজসেবক আব্দুল লতিফ খসরু প্রমুখ।
Please follow and like us:
« মঠবাড়িয়ায় সাপ্তাহিক হাটসহ ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা (পূর্ববর্তি সংবাদ)
(পরবর্তি সংবাদ) কাউখালীতে করোনাভাইরাস প্রতিরোধক সরঞ্জাম বিতরণ »
