প্রধান সূচি

কাউখালীতে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী পালিত

পিরোজপুরের কাউখালীতে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও জাতীয় শিশু দিবস পালিত হয়েছে। মঙ্গলবার ভোরে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে দিবসের সূচনা করা হয়। উপজেলা প্রশাসনের আয়োজনে মুক্তিযোদ্ধা সংসদে জাতির জনকের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়। উপজেলা প্রশাসন, উপজেলা পরিষদ, পুলিশ প্রশাসন, মুক্তিযোদ্ধা সংসদ, আওয়ামীলীগসহ বিভিন্ন সামাজিক সংগঠন এই কর্মসূচিতে অংশ নেয়।

এছাড়া সরকারের বিভিন্ন বিভাগের কর্মকর্তা, কর্মচারী, বিভিন্ন সংগঠন এবং শিক্ষা প্রতিষ্ঠানের পক্ষ থেকে পুস্পস্তবক অর্পণ করা হয়। দিবসটি উপলক্ষে আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের পক্ষ থেকে দিনব্যাপী নানা অনুষ্ঠান পালন করা হয়।

বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে মঙ্গলবার আওয়ামী লীগের দলীয় কার্যালয়ের সামনে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হয়। পরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করে আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ। দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত হয় আলোচনা সভা।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial