আব্দুস শহীদ সভাপতি ॥ মনিরুজ্জামান পল্টন সম্পাদক
কাউখালী আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত
টান টান উত্তেজনার মধ্য দিয়ে র্দীঘ ৫ বছর পর পিরোজপুরের কাউখালী উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সম্মেলনে এডভোকেট আব্দুস শহীদকে সভাপতি এবং মনিরুজ্জামান তালুকদার পল্টনকে সাধারণ সম্পাদক করে আগামী তিন বছরের জন্য নতুন উপজেলা কমিটি গঠন করা হয়েছে।
রবিবার দুপুরে কাউখালী উত্তর বাজার পুরাতন হাসপাতাল মাঠে অনুষ্ঠিত উপজেলা আওয়ামী লীগের সম্মেলনে প্রধান অতিথি ছিলেন আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক এডভোকেট মো. আফজাল হোসেন।
সম্মেলনের উদ্বোধন করেন পিরোজপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি একেএমএ আউয়াল।
উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ভানু প্রতাপ দে’র সভাপতিত্বে এবং সাংগঠনিক সম্পাদক কামরুজ্জামান মিঠ’ুর পরিচালনায় সম্মেলনে বক্তব্য রাখেন, পিরোজপুর জেলা আওয়ামী লীগের সহ-সভাপত্বি মো. হাবিবুর রহমান মালেক, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি শাহাজাহান খান তালুকদার, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট এম. এ হাকিম হাওলাদার, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মজিবুর রহমান খালেক, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মহিউদ্দিন মহারাজ, জেলা আওয়ামী লীগের সদস্য ও কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ইসাহাক আলী খান পান্না, পটুয়াখালী উপজেলা পরিষদের চেয়ারম্যান গোলাম সারোয়ার, কাউখালী উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি এবিএম শাহজাহান, সাধারণ সম্পাদক তালুকদার মো. দেলোয়ার হোসাইন, যুগ্ন-সাধারণ সম্পাদক মনিরুজ্জামান পল্টন, উপজেলা মহিলা আওয়ামী লীগের সভানেত্রী ও জেলা পরিষদের সদস্য শাহাজাদী রেবেকা শাহীন চৈতী, এডভোকেট আনোয়ার হোসেন তালুকদার স্বপন প্রমুখ।
