প্রধান সূচি

না ফেরার দেশে চলে গেলেন সাংবাদিক তুহিনের স্ত্রী

পিরোজপুরের নাজিরপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি ও দৈনিক ইত্তেফাকের নাজিরপুর উপজেলা সংবাদদাতা সিদ্দিকুর রহমান তুহিনের সহধর্মীনি স্কুল শিক্ষিকা সালমা বেগম (৩৮) ঢাকার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিকেল বিশ্ববিদ্যালয়ে চিকিৎসাধীন অবস্থায় আজ শুক্রবার দুপুর ২ টায় ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি দীর্ঘদিন ধরে ক্যান্সারে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন ছিলেন। মৃত্যুকালে তিনি স্বামী ও দুই কন্যা সন্তান রেখে গেছেন ।
সালমা বেগমের মৃত্যুতে গভীর শোক এবং তার শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন নাজিরপুর প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি, গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী শ ম রেজাউল করিম এমপিসহ পিরোজপুর প্রেসক্লাবের সভাপতি মুনিরুজ্জামান নাসিম আলী, সাধারণ সম্পাদক ফসিউল ইসলাম বাচ্চু, নাজিরপুর প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ও দৈনিক আজকের দপর্ণের প্রধান সম্পাদক ও প্রকাশক নুরে আলম সিদ্দিকী শাহীন, নাজিরপুর প্রেসসক্লাবের সভাপতি লাহেল মাহমুদ, সাধারণ সম্পাদক ফিরোজ মাহমুদ এবং নাজিরপুর প্রেসক্লাবের সকল কর্মকর্তা ও সদস্যবৃন্দ।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial