প্রধান সূচি

জেলা তথ্য অফিসের উদ্যোগে ইন্দুরকানীতে মহিলা সমাবেশ

পিরোজপুর জেলা তথ্য অফিসের আয়োজনে বুধবার সকাল ১১টায় ইন্দুরকানী উপজেলার  লাহুড়ি বোর্ড সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ‘সমৃদ্ধির অগ্রযাত্রায় বাংলাদেশ’ শীর্ষক প্রচার কার্যক্রমের আওতায় মহিলা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সমাবেশে প্রধান অতিথি ছিলেন পাড়েরহাট ইউনিয়ন পরিষদের মহিলা সদস্য আয়শা আক্তার পপি।

জেলা তথ্য অফিসাার শেখ মো. শহীদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন, বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাজনীন সুলতানা, সহকারী কিক্ষক গৌতম কুমার সাহা, স্কুল ম্যানেজিং কমিটির সহ-সভাপতি রনজিৎ কুমার হালদার, পাড়েরহাট ইউপি সদস্য মো. নুরুল ইসলাম।

মহিলা সমাবেশে প্রধানমন্ত্রীর প্রদত্ত নির্দেশনা এবং ১০টি বিশেষ উদ্যোগ ব্রান্ডিং, সরকারের অর্জিত সফলতা ও উন্নয়ন ভাবনা, টেকসই উন্নয়ন লক্ষ্যসমূহ (এসডিজি), ভিশনঃ ২০২১ ও ২০৪১ এর লক্ষ্য ও অর্জনসমূহ, অটিজম, তথ্য অধিকার, মানব পাচার, মাদক, সন্ত্রাস, গুজব ও জঙ্গিবাদ, ডেঙ্গু প্রতিরোধ বিষয় নিয়ে আলোচনা করা হয়।

অনুষ্ঠানে জনপ্রতিনিধি, শিক্ষক-শিক্ষিকা, অভিভাবক, স্থানীয় সুধীজন, ছাত্র-ছাত্রীসহ বিভিন্ন পর্যায়ের দর্শক-শ্রোতা উপস্থিত ছিলেন।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial