বাগেরহাটে উদ্ভাবনী মেলা ও শোকেসিং
বাগেরহাটে ‘মুজিব বর্ষের দর্শণ উদ্ভাবনে উন্নয়ন-উন্নয়নের অভিযাত্রায় সুরভিত বাগেরহাট’ শীর্ষক উদ্ভাবনী মেলা ও শোকেসিং ২০২০ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার শহরের স্বাধীনতা উদ্যানে জেলা প্রশাসনের আয়োজনে দিনব্যাপী এ মেলা অনুষ্ঠিত হয়। বিকেলে সমাপনী অনুষ্ঠান ও পুরস্কার বিতরনীর মধ্য দিয়ে মেলা শেষ হয়। সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মো. মামুনুর রশীদ।
এসময় বক্তব্য রাখেন, পুলিশ সুপার পঙ্কজ চন্দ্র রায়, প্রেসক্লাবের সভাপতি এডভোকেট মোজাফফর হোসেন, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বাগেরহাটের উপ-পরিচালক রঘুনাথ কর, বাগেরহাট পল্লী বিদ্যুৎ সমিতির ব্যবস্থাপক জাকির হোসেন, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা কবির হোসেন।
মেলায় জেলা প্রশাসকের কার্যালয়, পুলিশ সুপারের কার্যালয়, জেলা প্রাথমিক শিক্ষা অফিস, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরসহ সরকারি বেসরকারি ১৯টি স্টল অংশ গ্রহন করে। এসব প্রতিষ্ঠান তাদের প্রদত্ত সেবা প্রদান ও গ্রহণের নিয়মকানুন সম্বলিত লিফলেট, ব্যানার ফেস্টুন ও ভিডিও চিত্র প্রদর্শণ করে।
