প্রধান সূচি

কাউখালীতে দুর্যোগ সহনীয় বাসগৃহ নির্মাণ প্রকল্প বিষয়ক মতবিনিময় সভা

পিরোজপুরের কাউখালীতে প্রধানমন্ত্রীর অবদান গ্রামীণ অবকাঠামো রক্ষণাবেক্ষণ কর্মসূচির টিআর-কাবিটার আওতায় ২০১৯-২০ অর্থ বছরে গৃহহীনদের জন্য দুর্যোগ সহনীয় বাসগৃহ নির্মাণ প্রকল্প বিষয়ে প্রকল্প সভাপতি ও সদস্যদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
কাউখালী উপজেলা প্রশাসনের আয়োজনে বুধবার বিকেলে উপজেলা পরিষদ সভাকক্ষে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছা. খালেদা খানম রেখা’র সভাপতিত্বে বক্তব্য রাখেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জি.এম সাইফুল ইসলাম, ইউপি চেয়ারম্যান সিকদার মো. দেলোয়ার হোসেন, ইউপি চেয়ারম্যান মাহামুদ খান খোকন, ইউপি চেয়ারম্যান সেখ সামসুদ্দোহা চান প্রমূখ।
মতবিনিময় সভায় ৫টি ইউনিয়নের ইউপি সদস্য ও মহিলা ইউপি সদস্যরা উপস্থিত ছিলেন।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial