কাউখালীতে বৃষ্টিতে ফসলের ব্যাপক ক্ষতি
পিরোজপুরের কাউখালীতে ঘূর্ণিঝড় ‘বুলবুল’ এবং পরবর্তীতে পৌষের অসময়ের দুই দিনের টানা বৃষ্টিতে পাকা আমন ধান, শীতকালীন সবজি ও রবিশষ্যসহ বিভিন্ন ফসলের ব্যাপক ক্ষতির আশঙ্কা দেখা দিয়েছে।
সরেজমিনে ঘুরে দেখা গেছে, অনেক স্থানে ধান গাছ মাটিতে নুঁয়ে পড়েছে। আবার কাটাধান শুকাতে জমিতে রাখায় তাও পানিতে নিমজ্জিত হয়েছে। এতে সম্পূর্ণ ফসল ঘরে তুলতে পারবেন কিনা তা নিয়ে চিন্তিত হয়ে পড়েছেন কৃষক। পাকা আমন ধানের ক্ষেতগুলোতে বৃষ্টির পানি জমে থাকায় কৃষক ধান কাটতে পারছেন না। তারা জানিয়েছেন, ঘরে ফসল ওঠানোর চূড়ান্ত মুহুর্তে অধিক বৃষ্টি হওয়ায় তাদের দু:শ্চিন্তা বাড়িয়ে দিয়েছে।
একাধিক কৃষক জানান, ধান ছাড়াও টমেটো, ফুলকপি, বাঁধাকপি, শিম, পুঁইশাক, লালশাক, লাউশাকসহ শীতকালীন শাক-সবজিও ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে। এদিকে উপজেলায় বৃষ্টিতে ইটভাটার ব্যাপক ক্ষতি হয়েছে।
Please follow and like us:
« মঠবাড়িয়ায় মুক্তিপনের দাবিতে ব্যবসায়ী অপহরণ ॥ ৩ দিন পর উদ্ধার (পূর্ববর্তি সংবাদ)
(পরবর্তি সংবাদ) ভারমুক্ত হলেন ছাত্রলীগের জয়-লেখক »
