প্রধান সূচি

পিরোজপুরে বৃষ্টিতে বেড়েছে শীতের তীব্রতা

পৌষের শীতের সঙ্গে গত দু’দিন ধরে গুঁড়ি গুঁড়ি আবার কখনো হালকা বৃষ্টি হচ্ছে। পিরোজপুর জেলা সদরসহ উপজেলাগুলোতে শুক্রবার ভোর থেকে বৃষ্টি হওয়ায় বেড়েছে ঠান্ডার তীব্রতা। বেলা বাড়লেও সূর্যের দেখা মিলছে না। থেমে থেমে বৃষ্টি হচ্ছে। হাড় কাঁপুনি শীতে বৃষ্টি আগমন ঠান্ডার পরিমাণকে আরও কয়েকগুণ বাড়িয়ে দিয়েছে। শীতের বৃষ্টিতে সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েছেন দিনমজুর, জেলে, মাঝিসহ নিম্ন আয়ের মানুষের।
জেলার কাউখালী উপজেলার শিক্ষানুরাগী আব্দুল লতিফ খসরু বলেন, সকাল থেকে বৃষ্টি হওয়ায় নদী পাড়ের মানুষের দুর্ভোগ আরও বেড়েছে। বিশেষ করে এ এলাকার দরিদ্র মানুষ তাদের কাজকর্মে যেতে পারছেন না বৃষ্টি ও শীতের কারণে। গ্রামীণ সড়ক কাঁদায় মাখামাখি হয়ে গেছে। হাট-বাজার জনশূন্য প্রায়।„

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial