প্রধান সূচি

কাউখালীতে শিক্ষার্থীদের মাঝে নতুন বই বিতরণ

জেলার কাউখালীতে বিপুল উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে বই উৎসবে উপজলার শিক্ষার্থীদের মাঝে নতুন বই বিতরণ করা হয়েছে।

বুধবার সকালে কাউখালী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বই উৎসবে উপজেলা চেয়ারম্যান আবু সাঈদ মিঞা মনু ও উপজেলা নির্বাহী মোছা. খালেদা খাতুন রেখা কাউখালী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের হাতে বই তুলে দিয়ে কাউখালী উপজেলার বিনামূল্যে পাঠ্যপুস্তক বিতরণ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুব্রত রায়ের সভাপতিত্বে বই উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান আবু সাঈদ মিঞা মনু, উপজেলা নির্বাহী অফিসার  মোছা. খালেদা খাতুন রেখা, উপজেলা ভাইস চেয়ারম্যান মৃদুল আহম্মেদ সুমন, কাউখালী থানার ওসি মো. নজরুল ইসলাম, উপজেলা শিক্ষা অফিসার মো. আব্দুল হাকিম, কাউখালী সদর ইউনিয়নের চেয়ারম্যান মো. আমিনুর রশীদ মিল্টন, ইউআরসির প্রশিক্ষক মাহফুজা খানম, সমাজসেবক আব্দুল লতিফ খসরু, সহকারি উপজেলা শিক্ষা অফিসার কে এম জামান, কিরণ চন্দ্র রায় প্রমূখ।

মাধ্যমিক পর্যায়ে সরকারি কে জি ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ে অপর এক বই বিতরণী অনুষ্ঠানের উদ্বোধন করেন উপজেলা চেয়ারম্যান মো. আবু সাঈদ মিঞা মনু। এ সময় উপজেলা নির্বাহী অফিসার মোছা. খালেদা খাতুন রেখাসহ অন্যান্য অতিথিবৃন্দ উপস্থিত ছিলেন।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial